বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

কৌশিক চৌধুরী, হিলি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে ১১ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন এর আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার রায়।

এদিকে মেলায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের বাগানের ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলা দেখতে স্কুলের শিক্ষার্থীরা আসেন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ইলততুমিশ আকন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানি, হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ