শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

যায়যায়কাল প্রতিবেদক: দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজি ১০৮ টাকা ৮৩ পয়সায় বিক্রি হবে।

একই হারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটারের দাম ৫৯ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ