মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

যায়যায়কাল প্রতিবেদক: জুলাই-অগাস্টের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।

শনিবার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা।

এই হাসপাতালে বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ