শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যায়যায়কাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে দাবি করেছেন যে, আমেরিকার বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তার ভাষায়- “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে—অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছি।”

হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে, চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে।

এই হামলা আসে দিনব্যাপী উত্তেজক বক্তব্য দেওয়ার পর, যেখানে এই অস্থির মার্কিন প্রেসিডেন্ট বারবার ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।

এর আগে, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ট্রাম্পকে হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন বলে জানা যায়।

এদিকে, এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা (AEOI) এই হামলাকে “বর্বর ও অবৈধ আক্রমণ” বলে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে, সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। তাই সেখানে এমন কিছু ছিল না, যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ