মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের ৯১.২৮ শতাংশ

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৯১.২৮ শতাংশ। সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯শ ৯৮ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার ক‌মে‌ছে। বে‌ড়ে‌ছে জিপিএ-৫। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন।

ছে‌লেদের তুলনায় এবার মে‌য়েরা এগি‌য়ে। ৭৩ হাজার ৯৯৩ জন ছে‌লে পাশ ক‌রে‌ছে। ‌জি‌পিএ-৫ ‌পে‌য়ে‌ছে ৭ হাজার ৮৭৭ জন ছে‌লে।

এদি‌কে ৯৬ হাজার ৪৯১ জন মে‌য়ে পাশ ক‌রে‌ছে। ‌জি‌পিএ-৫ ‌পে‌য়ে‌ছে ১২ হাজার ১২১ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *