বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়া হরিপুরে ফাতেমা আক্তার রানীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আক্কাস আলী, সিরাজগঞ্জ: আসন্ন ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা ফাতেমা আক্তার রানীর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় উত্তর কান্দাপাড়া সামাদ বিড়ি ফ্যাক্টরি জামে মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন, নারী অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফাতেমা আক্তার রানীকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

প্রার্থী ফাতেমা আক্তার রানী তার বক্তব্যে বলেন, এলাকার মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে পদপ্রার্থী হয়েছি। নির্বাচিত হলে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থাকব এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। তিনি আগামী নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ