সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:

চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসী হামলায় দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আহত হয়েছেন।

শনিবার (২৫শে মার্চ ) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানাধীন বগারবিল শান্তিনগর এলাকায় সোহেল আহমদ প্রকাশ সেলুর অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ   বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক মো. শফিকুল ইসলাম বলেন,আমি ঘটনার সময় সহকর্মী ফিরোজ  উদ্দিনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শীর্ষ সন্ত্রাসী খ্যাত বাকলিয়া থানাধীন বগারবিল শান্তি নগর এলাকার সোহেল আহমেদ প্রকাশ সেলুর বিরুদ্ধে কিছুদিন পূর্বে একাধিক জাতীয় দৈনিক, স্থানীয় এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের জের ধরেই তথ্য সংগ্রহকালে সোহেল আহমেদ প্রকাশ সেলুর অফিসে ‘তুই শফিক না’ ‘এখানে কেন আসছিস’ ‘এই এলাকাটা আমার’ ‘তোর কত বড় সাহস আমার এলাকায় তথ্য সংগ্রহ করতে আসছিস’ এই বলে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারেকখলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো. জুবাইর ছিল। হামলায় মুখ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারে এবং নগদ টাকা তারা ছিনিয়ে নিয়েছে।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিকুল ইসলামের উপর হামলার ঘটনার দায়ী জুবাইরসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন  পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ