
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক নাজমুল আলম রিয়াদ।
তিনি চাটখিল পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি অর্জন করেছেন অনন্য জনপ্রিয়তা।
ইতোমধ্যে তিনি এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে ও স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে তিনি বহু গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করেছেন। দলের দুঃসময়ে প্রতিটি রাজপথের আন্দোলন – সংগ্রামে তিনি প্রবাস থেকে আর্থিক ভাবে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে তিনি জানান।
নাজমুল আলম রিয়াদ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং রাজপথে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের মতে, রিয়াদ একজন অত্যন্ত বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ নেতা।
এক সাক্ষাৎকারে নাজমুল আলম রিয়াদ জাতীয় দৈনিক যায়যায় কাল পত্রিকা’কে বলেন,“আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করব। ৭নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট নির্মাণ ও অসমাপ্ত উন্নয়ন কাজ ত্বরান্বিত করার উদ্যোগ নেব। মাদকমুক্ত, জুয়ামুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ উপহার দিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষা ও যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে ৭নং ওয়ার্ড কে একটি মডেল ও সমৃদ্ধ পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
নিজের সেবামূলক মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, “আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।”
এলাকাবাসীর তীব্র প্রত্যাশা—উদীয়মান এই তরুণ নেতৃত্ব নির্বাচিত হলে আগামী দিনে ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও সেবার রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।











