রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার; ভিকটিম উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে চার কার্টুন ভারতীয় শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

একই অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দিরাই থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার ২ নম্বর ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে চার কার্টুন ভারতীয় শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে, পৃথক অভিযানে এসআই (নিঃ) কানন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানার এফআইআর নং-৫ (তারিখ: ৬ জুলাই ২০২৬), জিআর নং-১৩৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব নূর (২০), পিতা- ধন মিয়া, গ্রাম- মাছিমপুর, ইউনিয়ন- রফিনগর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জকে জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। একই সময়ে মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অপরাধ দমনে দিরাই থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ