রবিবার, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসমাইল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি (রেজি. নং. বি-২০৯৮) এর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণীস্থ আকরাম টাওয়ারে বাপাউবো ঠিকাদার সমিতির নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সমিতির কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল’কে মনোনীত করা হয়।

উল্লেখ্য, তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *