শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পিআইবির তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য: মাধবপুরের কথিত সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: নারী উদ্যোক্তা ও সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী (শাবানা)কে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মাধবপুর উপজেলার কথিত সাংবাদিক এবিএম মাসুদ লস্করের রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একই ঘটনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ঘটনাটির নেপথ্যের নানা তথ্য।

পিআইবির অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২২ জুন মাধবপুর উপজেলা ক্ষুদ্র ও হস্তশিল্প মেলায় শাবানার সঙ্গে পরিচয় হয় রুবেলের। মেলায় তার কুটির শিল্প কার্যক্রমের প্রশংসা করে পরিচয়ের সূত্রপাত ঘটান তিনি। পরে সাংবাদিক পরিচয়ে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, একপর্যায়ে শাবানাকে বিয়ের প্রস্তাব দেন রুবেল। তবে দুই সন্তানকে নিয়ে নিজের বাস্তবতার কথা বিবেচনা করে তিনি প্রথমে রাজি হননি। পরে নানা আশ্বাস, আবেগঘন অনুরোধ এবং আত্মহত্যার হুমকি দিয়ে তাকে মানসিক চাপে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

পিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিনের বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলার পর কথিত বিয়ের আয়োজন করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিষয় সামনে আসার পর নিজেকে প্রতারণার শিকার দাবি করে আইনের আশ্রয় নেন শাবানা।

অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে সংগ্রাম করে আসা শাবানা কুটির শিল্প উদ্যোক্তা ও সাংবাদিক হিসেবে এলাকায় পরিচিতি গড়ে তুলেছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরেই রুবেলের সঙ্গে তার যোগাযোগের শুরু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি মামলাটিতে রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ