শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

Oplus_16908288

মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য ও গৌরবময় জীবন, তাঁর আদর্শ ও মানবতার প্রতি দেওয়া শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, অশুভ শক্তির বিনাশ ও সত্য-ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন।

আলোচনা শেষে বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ