
আবুল খায়ের, পীরগঞ্জ (রংপুর): রংপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহ্বাক সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। পীরগঞ্জের উন্নয়ন কেবল নির্দিষ্ট কোনো দলের নয়, এটি এখানকার সকল নাগরিকের অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে পীরগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন উপজেলায় রূপান্তর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আহ্বান জানাই—পীরগঞ্জের স্বার্থে আসুন আমরা দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।











