শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেমিকের হাত ধরে উধাও তিন সন্তানের জননী শিল্পী সুমাইয়া

মো. হাসান ভূইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের তিন সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার তিনি বাড়ি থেকে লাপাত্তা হন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে সুমাইয়ার পরিচয় ছিল। সেই সূত্র ধরেই তিনি বাড়ি ছাড়েন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন সন্তান। পরিবারজুড়ে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছিলেন তারা। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্বামী খোকন মিয়া থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *