শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুস্পর্শে নিহত ৫

সামিউল আলীম, বগুড়া : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

রথযাত্রাটি রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার সেউজকারী আমতলী এলাকায় পৌঁছালে উপরে থাকা বিদ্যুতিক তারের সঙ্গে রথের গম্বুজ স্পর্শ হয় এবং তার ছিরে লোকজনের মাঝে পড়লে ঘটনাস্থলে অনেক লোকজন শর্ট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাঁতরাতে থাকে।

পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। অনেকেই আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। এই খবর লেখাপড়া পর্যন্ত প্রায় ২২ জনের মত আহত অবস্থায় আছে। যাদের কয়েকজন আইসিইউতেও ভর্তি আছে।

খবর পেয়ে বগুড়া জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপারসহ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ