
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সহসভাপতি মহিউদ্দিন সরকার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুবুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীন, শাহবাজপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল আলম পাভেল এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসায়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনগণের স্বার্থে তিতাস নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং স্থানীয় মৎস্যজীবীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।”
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং মৎস্যজীবী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক, শ্রমিক ও মৎস্যজীবীদের স্বার্থকে গুরুত্ব দিয়েই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
নেতাকর্মীরা বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা প্রয়োজন। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার ও প্রজনন মৌসুমে মাছ ধরার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
পরে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।











