বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িমারী সীমান্তে ভুট্টাখেতে বিধ্বস্ত ভারতীয় ড্রোন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তের একটি ভুট্টাখেত থেকে বিধ্বস্ত ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে পাটগ্রাম থানাধীন বুড়িমারী বিজিবি ক্যাম্পের মুঘলিবাড়ী সীমান্ত পিলার ৮৪১ এর সাব-পিলার ৮ সংলগ্ন এলাকা থেকে ড্রোনটি জব্দ করা হয়।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সুবেদার মেজর আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে ভারতীয় ড্রোন পড়ার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। উদ্ধার ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। একইসঙ্গে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুড়িমারী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে নজরদারির জন্য ড্রোন উড়াচ্ছিলেন।

হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।

এসময় খেতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্যদের জানায়।

সুবেদার মেজর আব্দুর রাজ্জাক বলেন, ‘উদ্ধার ড্রোনটি আমাদের হেফাজতে রয়েছে। ড্রোনটি কী কারণে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *