সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, অফিস ভাঙচুর, দোকানে ভাঙচুর করছে দুর্বৃত্তরা।

শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও প্রচুর ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর। এই অবস্থায় অনেকে বাড়িঘর ছেড়ে পলাতক আছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ৭৪৭/১, পূর্ব মেড্ডা নিবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামসুজ আমান চৌধুরী বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ হয়েছে। সামসুজ আমান চৌধুরী বর্তমানে ইন্ডিয়া অবস্থান করছেন।

দুর্বৃত্তরা বাড়িঘর ভাঙচুর করার সময় তার বাবা-মা ওপর অত্যাচার করা হয়েছে। এমনকি তার সন্তান সম্ভবা স্ত্রীও এই অত্যাচার থেকে রেহাই পায়নি।ৎ

সামসুজ আমান চৌধুরী জানান, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। আজ আমার দল ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমার উপর এই অত্যাচার ও অবিচার হচ্ছে। আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলবে। আমার জানের নিরাপত্তা নাই। তাই আমি ভারতে পলাতক হিসেবে বর্তমানে অবস্থান করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ