রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা

পারভেজ আলম, স্টাফ রিপোর্টোর: ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জেলার কারানির্যাতিত শীর্ষ পাঁচ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।

আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণ ও নির্যাতনের শিকার জেলার শীর্ষ পাঁচ নেতাকে এবং পেশাগত দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ