
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকেলে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালির নেতৃত্ব দেন ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।
র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা র্যালিটিতে অংশগ্রহণ করেন।











