মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাধবপুরে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে মারাজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মারাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাঁকে সবসময় নজরদারিতে রাখতেন। তবে ভোররাতে সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে সকালে বসতঘরের পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখে স্বজনরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ