বৃহস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে পুলিশের তৎপরতা জোরদার

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে মো. মামুন অর রশিদ রাজশাহীর পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। নিয়মিত থানা পরিদর্শন, মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভুক্তভোগীদের দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নারী ও শিশুদের নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। থানায় সেবা নিতে আসা ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন, বেপরোয়া গতি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও অভিযান চলছে। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তার পরিকল্পনা, নিয়মিত তদারকি ও দিকনির্দেশনায় মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। মাদক কারবারি, বহনকারী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী গড়তে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনা ও নিয়মিত তদারকির কারণে মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে রাজশাহীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ