
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-১০।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা হলেন—মিঠুন শেখ (৩৮), পিতা: তোমসেল শেখ, বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চাঁদনী গ্রামে এবং মো. রাজীব হাওলাদার (৩৪), পিতা: মৃত আতাহার হাওলাদার, বাড়ি মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার কুমারভোগ গ্রামে।
অভিযানে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫০০ টাকা।
র্যাব-১০ আরও জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।











