শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতের শুরুতেই নবাগত ইউএনও হিল্লোল চাকমা প্রেসক্লাব নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা হলেন জাতির বিবেক, আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ শান্তিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল, জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন। জবাবে নবাগত ইউএনও হিল্লোল চাকমা এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে শান্তিগঞ্জ উপজেলায় স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভাটি ছিল উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান ও আহমদ উসমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ