বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ তাকে একনজর দেখার জন্য সমাবেশস্থলে উপস্থিত হন। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খোলা মাঠে অবস্থানরত অনেকেই বৃষ্টির কারণে প্যান্ডেল ও আশ্রয়স্থলে জড়ো হন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ উদ্যোগ প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়েই সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ