বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ৩৫০ বিঘা জমি জোরপূর্বক দখলের চেষ্টা, অভিযোগ আ’লীগ নেতা মোস্তফার বিরুদ্ধে

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে শংকরপুর চরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শংকরপুর চরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, ভুক্তভোগী মনাহার শেখ, ইসমাইল মন্ডল, ছায়ের উদ্দিন মন্ডল, সোহরাব মন্ডল, মনির শেখ, জালাল শেখ, বানি বেগম, ছখিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আতামারি গ্রামের শাহ আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল ওই এলাকার একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শংকরপুর মৌজায় অন্যের জমিতে জোরপূর্বক বসতঘর নির্মাণসহ অনেক মানুষের জমি জবরদখল করে ভোগ দখল করে।

প্রায় ৩৫০ বিঘা জমি দখলকরে বিভিন্ন ব্যক্তির নিকট টাকার বিনিময়ে হস্তান্তর করেছে। কিছুদিন আগে ভুক্তভোগীরা কিছু জমি পাল্টা দখল করে সেই জমিতে মরিচ, ধানসহ বিভিন্ন ফসল করেছে। সেই ফসল মোস্তফা মন্ডল জোরপূর্বক নিয়ে যাবে বলে হুমকি-ধমকি দিয়েছে।

এছাড়াও যমুনা নদীর নতুন চর জেগে উঠলেই জমি যারই হোক সেই জমি লঠিয়াল বাহিনী নিয়ে এসে জবরদখল করে মোস্তফা। এবারো নতুন চর জেগে উঠেছে সেই সব জমি দখলের চেষ্টা করছে।

শংকরপুর চরের মৃত হোসেন আলী শেখের ছেলে ভুক্তভোগী মনাহার শেখ বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া শংকরপুর মৌজায় ৭৬৯ সিএস এর ১০০৪নং দাগসহ বিভিন্ন দাগে ২৬ একর ৭৩ শতক জমিতে তিনি ও তার শরিকরা গত ১৩ অক্টোবর তারিখে জমিতে ফসল ফলানোর জন্য গেলে মোস্তফা বিএনপির কয়েকজন নেতার ছত্রছায়ায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ লোকজন নিয়ে এসে বাধা দেয় এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এব্যাপারে মনাহার শেখ বাদী হয়ে মোস্তফা মন্ডলকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দাযের করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরিবারের লোকজন তাদের জমি যেন মোস্তফা মন্ডল জোরপূর্বক দখল করতে না পারে সেজন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা (এসআই) তপন বলেন, মামলা আদালতে তদন্তাধীন আছে। আসামিরা আদালত থেকে জামিনে নিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ