মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএনআরএস ও স্টার্ট ফান্ড বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে প্রায় ৯৫ লাখ টাকা বিতরণ

ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): সিএনআরএস ও স্টার্ট ফান্ড বাংলাদেশের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোট ১,৫৬০টি পরিবারের মাঝে ৯৪ লাখ ৯১ হাজার ৬০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১২ মে উপকারভোগীদের নিজস্ব বিকাশ নম্বরের মাধ্যমে সরাসরি এই অর্থ পাঠানো হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, দিরাই উপজেলার রফিনগর, চরনারচর, সরমঙ্গল ও তাড়াল ইউনিয়নের ৮৪৩টি পরিবার, শাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর ও শাল্লা সদর ইউনিয়নের ৩৫৪টি পরিবার এবং রাজনগর উপজেলার ফতেপুর ও কামারচাক ইউনিয়নের ৩৬৩টি পরিবার এ সহায়তার আওতায় আসে।

মোট ১,৫৬০টি পরিবারের মাঝে বিতরণ করা অর্থ অনুযায়ী প্রতিটি পরিবার গড়ে প্রায় ৬ হাজার ৮৪ টাকা করে সহায়তা পেয়েছে। রফিনগর ইউনিয়ন বারঘর গ্রামের অনিতা রানী দাস বলেন, আমার পরিবার স্বামী অসুস্থ, পরিবারে ৫ জন সদস্য,বর্গা করে ৫ কেয়ার জমি করছিল কিন্তু অতিবৃষ্টি ফলে ৪ কেয়ার জমি তলিয়ে যায়, এত কষ্টে মধ্যে ৬০০০ টাকা পেয়ে আমি এক বস্তা চাউল ও পেয়াজ,রসুন, হলুদ, মরিচ প্রায় সপ্তাহে বাজার করি,সিএনআরএস স্টার্ট ফান্ড বাংলাদেশকে কি বলে ধন্যবাদ দেব, আমাদের এত অভাবের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সিএনআরএস ও স্টার্ট ফান্ড বাংলাদেশের কর্মকর্তাগণ অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাত অপেক্ষা করে টানা চার দিন অক্লান্ত পরিশ্রম করে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। মানবিক এই কার্যক্রমে অংশ নিতে পেরে সংশ্লিষ্টদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ