শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অফিসের ৩ লাখ টাকা হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন যুবক

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ফেসবুক লাইভে এসে এক যুবক আত্মহত্যার ঘোষণা, দেওয়ার কিছুক্ষণ পর রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে মিঠুন দাস নামে এক যুবকের লাশ।

মঙ্গলবার রাত নয়টা দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভিপাড়া এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন দাশ রাজশাহী জেলার চারঘাট থানার, গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের পুত্র।

মৃত্যুর আগে তিনি ফেসবুক লাইভে এসে বলেন, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। কখনো এ সিদ্ধান্ত হবে আমি ভাবিনি। এর আগে সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতিটা হতো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।

তিনি আরও বলেন, আমি একটি কোম্পানির চাকরি করি। সেই কোম্পানির তিন লাখ টাকার মতো হারাই ফেলছি। কিন্তু সেটা কেউ বিশ্বাসও করবে না। এই মুখ নিয়া মা-বাবাকে কেমনে জানাবো। আমি চলে যাচ্ছি। আমি নিজের চোখে পরিবারটাকে শেষ হতে দেখতে পারি না। সরকারের কাছে একটা আবেদন। আমার পরিবারটাকে বাঁচাইয়া রাখেন।

মিঠুন দাস বলেন আরও বলেন, না হলাম ভালো স্বামী, না ভালো সন্তান। মা-বাবা আমাকে ক্ষমা করে দিও। জানি কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে। আমি থাকব না। আমার কাছে যারা টাকা পান তারা আমার পরিবারটারে চাপ দিয়েন না।

এদিকে তার এই লাইভ চলাকালে অনেকেই তাকে আত্মহত্যার পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ করেন। অনেকে তাকে টাকার ব্যবস্থা করার আশ্বাস দিলেও শেষ পযন্ত সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া নামক স্থানে একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানতে পারি। পরে তার ফেসবুক লাইভে ঘটনার নেপথ্য কারণ জানা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ