রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস -২০২৩ অনুষ্ঠিত

মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া সদরের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের একাদশ  শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গতকাল কলেজের হালিমা রউফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম।

বক্তব্য রাখেন চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখর কুমার রায়সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী মহোদয় শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহবান জানান। তিনি কলেজ প্রতিষ্ঠাতা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি এবং সভাপতি মাউশির সাবেক ডিজি প্রফেসর ফাহিমা খাতুন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন বলেন, নিয়মিত ক্লাস, গ্রুপওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে আরো যোগ্য মানুষ হওয়ার আহবান জানান। তিনি বলেন
কলেজের নিয়মকানুন মেনে নিয়মিত ক্লাস করে, গাইড টিচারের সহযোগিতায় নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে স্বপ্নের প্রতিষ্ঠানে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ