শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এক ইলিশ ১৩ হাজার টাকা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারে দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। এই বাজারে এটি সর্বোচ্চ দামে একটি ইলিশ বিক্রির রেকর্ড।

মঙ্গলবার সকালে প্রকাশ্যে নিলাম শুরু হলে অন্তত ৩০ জন খুচরা বিক্রেতা অংশ নেন।

আনোয়ার গাজীর আড়ৎ থেকে এই মাছ বাজারের খুচরা বিক্রেতা হারুন মোল্লা ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন।

হারুন মোল্লা বলেন, ‘এই বাজারে প্রথম এত বড় ইলিশ পাওয়া গেছে। আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন ঢাকায়। তাদের কেউ মাছটি নিয়ে যাবেন।’

মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, ‘চাঁদপুর মাছ বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে মাত্র পাঁচ থেকে ১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না।’

‘এ কারণে দামও কমছে না। ইলিশ যেন এখন সোনার হরিণে পরিণত হয়েছে,’ বলেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ