সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কক্সবাজারে মা গাছ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

যায়যায়কাল প্রতিবেদক: কক্সবাজারের বনাঞ্চল ও আশপাশের এলাকায় মা গাছ রক্ষায় ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারের বনাঞ্চলে কত মা গাছ টিকে আছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র দিতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মা গাছ রক্ষায় একটি বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

মন্ত্রী বলেন, মা গাছগুলো যাতে কেউ কাটতে না পারে, সে বিষয়ে তিনি বন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

কক্সবাজারের বনাঞ্চল ও আশপাশের এলাকায় একসময় পর্যাপ্তসংখ্যক মা গাছ দেখা গেলেও সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) করা এক জরিপে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ৪৪ হেক্টর বনভূমি ও আশপাশের এলাকায় মাত্র ৫০০ মা গাছের অস্তিত্ব পাওয়া গেছে।

গবেষকেরা বলছেন, মা গাছ হলো একটি বনের বাস্তুতন্ত্রের ভরকেন্দ্র। মা গাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে বীজ ছড়িয়ে বনের পুনর্জন্ম ঘটায়। এতে বনের পরিধি বাড়ে ও বন্য প্রাণীর জন্য বন নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এফএওর যে সমীক্ষা, তার চেয়ে মা গাছের সংখ্যা বেশি হতে পারে। আগামী এক মাসে তারা মা গাছের পূর্ণাঙ্গ চিত্র হাজির করতে কাজ শুরু করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ