রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে প্রথমবার বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সম্মেলন

কাউসার বেগম সভাপতি, আমেনা খাতুন সাধারণ সম্পাদক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবারের মতো বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনাড়ম্বর অথচ উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত নারী নেতৃবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগমকে সভাপতি এবং একই বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমেনা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যবিশিষ্ট নবীনগর উপজেলা মহিলা পরিষদের কমিটি গঠন করা হয়।

সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক উন্নয়নে সংগঠিতভাবে কাজ করতে হবে। নবীনগরের নারীদের এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান এবং নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তারা আরও বলেন, নারীর অধিকার নিয়ে শুধু আলোচনা করলেই হবে না; নারীদের আত্মনির্ভরশীল ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নবীনগরের নারী সমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীনগরে বাংলাদেশ মহিলা পরিষদের প্রথম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় নারী সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ