বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাবনা

জহিরুল হক রাসেল, কুমিল্লা: কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

রোববার (১৭ মে) কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব তুলে ধরা হয়।

জানা গেছে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করে।

প্রস্তাবিত সড়কটি কুমিল্লার সুয়াগাজী থেকে শুরু হয়ে গোলাবাড়ি, দেবিদ্বার, বাঞ্ছারামপুর ও আড়াইহাজার হয়ে ঢাকার ৩০০ ফিট সড়কে গিয়ে যুক্ত হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বর্তমান যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে।

এছাড়া নতুন এই মহাসড়ক ঘিরে শিল্প-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মফিজ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী, মোহাম্মদ আব্দুস শাকের, এলজিইডির উপপরিচালক মো. সাইফুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ