রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে গুলি

খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মিকাইলের স’মিলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাফিজুর রহমান (৪৭) মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের বাসিন্দা।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, মাফিজুর রহমানের বাম হাত, ডান পা ও বুকের পাঁজরের নিচে গুলি লেগেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন মাফিজুর রহমান। মিকাইলের স’মিলের সামনে পৌঁছলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ