
নুরুল ইসলাম, গাইবান্ধা: বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে বহুল প্রচারিত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর আড়াইটায় গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিয়ার জামান। অনুষ্ঠানের শুরুতে ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আইন বার্তার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম। জাতীয় সাপ্তাহিক জয়ভিশন পত্রিকা ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সান ও বৈশাখী টিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেল।
এছাড়াও সাংবাদিক মাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, শান্ত মিয়া, আশরাফুজ্জামান খান তরু, আশরাফুল ইসলাম, সুমন মিয়া, তপন চন্দ্র বর্মনসহ অন্যন্যরা। বক্তারা বলেন, দৈনিক আইন বার্তা পত্রিকা সবসময়ই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরছে। গত ৯ বছর ধরে পত্রিকাটি সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছে এবং আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি শেখ হাবিবুর রহমান তার বক্তব্যে পত্রিকাটির নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং পত্রিকাটির শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সবশেষে আইন বার্তা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।











