বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে আ’লীগ কর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগকারীরা আটক কয়েকজনকে ছিনিয়ে নিয়ে যান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সন্ধ্যায় থানায় হামলার খবর পেয়েছি। হামলাকারীরা থানায় আগুন দিয়েছে। তারা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। কয়েকজন আসামিকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও শুনেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন।

একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।

পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন।

এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে গোপালগঞ্জ থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসীম থানায় আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে নিরাপত্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ