সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিল ও সোনাইমুড়ীতে চার লেনের কাজে ধীরগতি, জনভোগান্তি চরমে

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ির সড়ক ও জনপদের ফোর লেনের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। প্রভাবশালীদের দখলে থাকা সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত না করার কারণেই ধীর গতিতে চলছে নির্মাণের কাজ।

অপরদিকে বালুবাহী ভারী যানবাহন রাতের অন্ধকারে অবৈধভাবে চলাচল করছে। এতে করে সড়ক ও জনপদের রাস্তাসহ স্থানীয় সরকারের রাস্তাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দিনের বেলা সড়কে যানজটের সৃষ্টি হয়। এই ব্যাপারে চাটখিল ও সোনাইমুড়ীর প্রশাসনের দৃশ্যমান কোন কর্মকান্ড চোখে পড়ে না। এই বিষয়ে স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের দৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়েকটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি চাঁদপুরের হাজীগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলা থেকে প্রতিনিয়ত বালু বোঝাই ট্রাকগুলো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলা দুটির বিভিন্ন কৃষিজমি এবং জলাশয় ভরাট করা এবং নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে, এর ফলে এ সকল ভারী বালুবাহী ট্রাকের চলাচলে সরকারি অর্থে নির্মিত সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিংসহ বিভিন্ন পরিসরে আলোচনা হলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের দাবি, বালুবাহী ভারী ট্রাকের চলাচলে চাটখিল সোনাইমুড়ির অন্তত ৬০ ভাগ প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে এসব ভাঙাচোরা সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রোগী ও প্রসূতিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কতিপয় স্বার্থান্বেষী বালু ব্যবসায়ী তাদের আর্থিক সুবিধার কথা চিন্তা করে গ্রামের সরু রাস্তাগুলো দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের (৩০ থেকে ৪০ টন) বালুবাহী ট্রাক চালানোর কারণে সরকারি অর্থে নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হচ্ছে। অপরদিকে ফোর লেনের কাজের অন্যতম বাধা হিসেবে প্রভাবশালীদের দখলে থাকা সড়ক ও জপদের জায়গা দ্রুত উচ্ছেদ করে দেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে জরুরি সভা আয়োজন, বালু উত্তোলন নিয়ন্ত্রণ, ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

পাশাপাশি চাটখিল-সোনাইমুড়ীর জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সংসদ সদস্যের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেছেন এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ