বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জার্মানিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জার্মান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মানিতে আয়োজিত আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আলোচনা সভার আয়োজন করা হয়। জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে এবং মুস্তাক খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক—এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং সাবেক ভিপি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জার্মানি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, জসিম সিকদার, বাবুল বেপারি, যুবদল নেতা আসিফ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুয়েব আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রবাসে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জার্মানি বিএনপি, বার্লিন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ