শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের দাপ্তরিক কাজের দায়িত্ব পেলেন সাবেক ছাত্রলীগ নেতা মোমিন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দাপ্তরিক কাজের দায়িত্ব পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিন মিয়া।

সোমবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিন মিয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে মোমিন মিয়া জানান, গত শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় হালদার পাড়াস্থ আওয়ামী লীগের কার্যালয়ে সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে অন্তর্বর্তীকালীন দাপ্তরিক কাজ কর্মের জন্য মোমিন মিয়াকে দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।

সফলতার সাথে এই দ্বায়িত্ব পালনে সাবেক ছাত্রনেতা মোমিন মিয়া সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম নেওয়া মোমিন মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। ২০০৪ সালে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেওয়া অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনার মোমিন মিয়া ২০১৩ থেকে ২০২০ সাল পযন্ত জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান মোমিনের পিতা ১৯৯৫ সাল থেকে বিরাসার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং মা সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ