বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

মো: আশরাফ উদ্দিন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল ৫টার দিকে দিরাই পৌর সদরের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

​আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর সদরের একটি রেস্টুরেন্টে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।

​পরবর্তীতে একই এলাকার একটি মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং মাংস বিক্রির সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিককে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই নিয়মিত বাজার মনিটরিং অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মূল্য তালিকা না ঝুলিয়ে ভোক্তাদের ঠকানোর কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও সচেতন মহল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ