শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে এ অনুষ্ঠান হয়।

জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় দিনাজপুর বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরিক্ষার ফলাফলে উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজর অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক সরকার, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, কো-অর্ডিনেটর ছিলেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, সাপ্তাহিক বজ্রকথা’র সম্পাদক সাংবাদিক সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যে ভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ সৃষ্টির পাশা-পাশি শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।

এ জন্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগ নেয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে কৃর্তি শিক্ষার্থীদের অভিভাবক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাধ্যমিকের ১২ জন দাখিলের ৪ জন, উচ্চ মাধ্যমিকের ১৬ জন ও আলিমের ৪ জনসহ মোট নির্বাচিত ৩৬ জন কৃর্তি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। ইতিপূর্বে বর্ণিত শিক্ষার্থীরা নগদ ২৫ হাজার টাকা করে পেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ