সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সামিউল আলীম, বগুড়া : বগুড়ায় পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলার বারোপুর উত্তর মধ্যপাড়া‌ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতের বয়স আড়াই বছর এবং বড় বোন হিমুর বয়স সাড়ে পাঁচ বছর। দুজনই এলাকার হাবিব ইসলাম এর মেয়ে।

স্থানীয়রা জানান সকাল আনুমানিক সাড়ে ৯ টা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে তার মা,ফুপু,দাদি এবং স্থানীয়রা সহ খোঁজাখুঁজি করলে একপর্যায়ে সকাল সাড়ে এগারোটার দিকে দুই বোনকে বাড়ির পাশে একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা। এরপর মাটিডালি নিয়ে একটি ক্লিনিকে তারপর সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন‌ ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত দুই বোন ডোবার পানিতে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দুটিকে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একসাথে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় তাদের পরিবারের লোকজন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *