রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে আসাদুজ্জামান শাহীন নির্বাচিত হয়েছেন।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মোমিনুল হককে ৩১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচনে আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. মো. ফরিদ পেয়েছেন ৪৭৪ ভোট। এ নির্বাচনে ৬০টি ভোট বাতিল হয়েছে।

ফলাফল ঘোষণার পর আসাদুজ্জামান শাহীনকে অভিনন্দন জানিয়েছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনের ফলাফলে তিনি বিপুল ভোটের ব্যবধানে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ