
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে স্কাফ সিরাপ বহনের সময় ২৫০ বোতল স্কাফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে (কানকুড়া) বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. আরমান। তিনি উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে। পরে মোটরসাইকেলের আরোহী আরমানকে তল্লাশি করে ২৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আরমানের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










