বৃহস্পতিবার, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে কৃষিমন্ত্রীর আগমন, স্বাগত জানালেন প্রশাসক রিটন

পাভেল ইসলাম মিমুল, উওরবঙ্গ: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সরকারি সফরে রাজশাহী এসেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

সফরসূচি অনুযায়ী কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ,এমপি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সরকারি সফরের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ ,সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর সম্ভাব্য উৎপাদন এলাকা (আমবাগান, লিচু বাগান, হলুদ ও তুলার আন্তঃফসল) এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী। বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু, কাঁচামচির ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। সফরসূচি অনুযায়ী শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ