বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: দেশের প্রথমস্থান অধিকারী সমবায় সমিতি রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আব্দুর রাকীব বিশ্বাস সভাপতি ও শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সহ- সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন শওকত আলী, পরিচালক পদে নির্বাচিত হন আলতাফ হোসেন, শহীদুল ইসলাম প্রামানিক ও আমিনুল ইসলাম সুমন।

সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। প্রিজাইডিং অফিসার ছিলেন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক রেজাউল করিম তালুকদার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন বরুন কুমার দত্ত চৌধুরী, পোলিং অফিসার ছিলেন আব্দুর রাজ্জাক মাস্টার। মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোট প্রদান করেন। নির্বাচিত ছয় সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি তিন বছর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *