শনিবার, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শিশু হত্যা, ধর্ষণ এবং বালাৎকারের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

যায়যায়কাল প্রতিবেদক: শিশু হত্যা, ধর্ষণ এবং বালাৎকারের প্রতিবাদে ” জাস্টিস ফর রামিসা” ব্যানারে শাহবাগ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুরাইয়া আক্তার, অধ্যাপক ড. শবনম জাহান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জেবুন্নেসা, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন।

সমাবেশে উপস্থিত ছিলেন নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামাল, সাংবাদিক নাঈমুর রহমান স্বপন, কৃষিবিদ দীপু, কবি জামান ভুইয়া, গোলাপ হোসেন, প্রকৌশলী প্রেমকুমার মন্ডল, প্রকৌশলী সাদে উদ্দিন আহমেদ সোহেল, প্রকৌশলী খায়রুল বাশার, প্রকৌশলী গোলাম রাব্বানী শামীমসহ অনেকে।

সমাবেশে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে সাবিনা ইয়াসমিন, সুমন মন্সী, মাজহারুল ইসলাম, রানা শিকদার, হোসেন, তোফায়েল আহমেদ, আনিছুর রহমান মিলন, মমতাজ জলি, মোহাম্মদ জহিরুল ইসলাম তায়েফ, রুবেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনের শুরুতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু ও নারীদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মানববন্ধন শেষে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদা রশিদ ধর্ষণ ও বলাৎকারসহ এসব ঘৃণ্য অপরাধের বিচার এবং ধর্ষক ও হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসির দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শবনম জাহান বলেন, বিচারহীনতার কারণেই আছিয়া থেকে রামিশা পর্যন্ত অসংখ্য শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেবুন্নেসা বলেন, এই শাহবাগ প্রজন্ম চত্ত্বরেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল, এখানেই ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে গেলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক সুরাইয়া আক্তারও দ্রুত বিচার দাবি করেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়নাব বিনতে হোসেন, গত কয়েক মাসের নারী ও শিশুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে সমাজের বিচারহীনতার কথা তুলে ধরেন। তিনি এসব ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *