রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে আ’লীগের শোক

মো. নাঈম ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আহত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সামিউল ইসলাম সামু (৪২) মারা গেছেন।

আজ শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ পৌরসভার বাইপাস এলাকার মো. রেজাউল করিম লাল মিয়ার পুত্র। তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ জুলাই) বিকেলে সামিউল ইসলাম তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে লালমনিরহাট জেলায় প্রয়োজনীয় কাজে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে রাতেই নিজ উপজেলা সুন্দরগঞ্জ রহনা দেন। পথে রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজ এলাকায় আসলে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামিউল ইসলাম সামুসহ অন্তত ৪ জন আহত হন। এসময় তাদের উদ্ধার প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সামিউল ইসলাম সামুর অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান তিনি।

সাংবাদিকরা মুঠোফোনে জানতে চাইলে সুন্দরঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম সামু আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

এদিকে, সাবেক ছাত্রনেতা সামিউল ইসলাম সামুর মৃত্যুর সংবাদে তার নিজ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।

এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ