মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য বিভাগ সারিয়াকান্দির আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

ধান, চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, ওসিএলএসডি রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।

কৃষক অ্যাপের মাধ্যমে আমন ধান ও চাল সংগ্রহে প্রতি মন ১৩২০ টাকা দরে একজন কৃষক ৩ টন করে ধান দিতে পারবে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬৪ টন, সিদ্ধ চাল ৭৪০ টন এবং আতপ ১৬ টন। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা দরে ক্রয় করা হবে। ধান চাল সংগ্রহ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *