
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বর্তমান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার শালুয়া ভিটা বাজার এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্ববর্তী বিভিন্ন সহিংসতা, নাশকতা ও আইন-শৃঙ্খলার অবনতিজনিত সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ তাকে শালুয়া ভিটা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











